
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়ায় কোরবানির পশুর হাট জমে উঠার আগেই পুরো এলাকা জুড়ে সাড়া ফেলেছে “রাজ কুমার”।বিশাল আকৃতির এ রাজ কুমার গরুটি দেখতে প্রতিনিয়ত এলাকার সাধারণ লোকজন ও ক্রেতারা ভিড় করছে। এই গরুটি কিনতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই ডজন ব্যক্তি যোগাযোগ করেছেন। গত তিন বছর ধরে লালন পালন করা ৩০ মণ ওজনের (১২০০) কেজির অধিক বিশাল এই গরুটি কোরবানী বাজারে দাম হাঁকানো হয়েছে ২০ লাখ টাকা। এ পর্যন্ত দর উঠেছে প্রায় ১০ লাখ টাকা।
জেলায় এবারের কোরবানির ঈদে পশুর মধ্যে সবচেয়ে বড় গরু ও আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এ রাজ কুমার গরুটি বলে দাবী করেন গরুর মালিক বাদল।
জানা গেছে, তিন বছর আগে বাদলের খামারেই জন্ম হয় ‘রাজকুমার’।গত কোরবানির ঈদে এই গরুটির ওজন ছিল এক টন। সেই সময় ‘রাজ কুমারকে’ উপজেলার বড় একটি কোরবানির পশুর হাঁটেউঠানো হয়। সেখানে ক্রেতারা এ গরুটির দাম ৮/৯ লাখ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু খামারী বাদল বেশি দামের আশায় গরুটি ওই সময় বিক্রি করেননি। গত কোরবানির হাটে এই গরুটির মূল্য ক্রেতারা ৯ লাখ টাকা বললেও এবার বলছেন ১০ লাখ টাকা। কিন্তু গরুটির মালিক বাদল গত ঈদের হাটে দাম হাঁকিয়েছিলেন ১৫ লাখ টাকা। বেশি ওজনের ৩০মণের অধিক এ গরুটি তিনি এবার দাম হাঁকছেন ২০ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটাস্থ কৃষক আবু ওবাইদ বাদল কৃষি কাজের পাশাপাশি তিনি নিজ বাড়িতে গড়ে তুলেছেন ছোট্র গরুর ডেইরি ফার্ম। বর্তমানে তার ডেইরি ফার্মে ছোট-বড়, মাঝারি মিলে ৪৪টি গরু রয়েছে। যার আনুমানিক মূল্য বাজার দরে প্রায় দুই কোটি টাকা হবে। বাদলের ডেইরি ফার্মের বেড়ে উঠা সবচেয়ে বড় গরুটির নাম রাজকুমারা। পরম যত্নে গরুর মালিক বাদল ও তার কর্মচারীরা মিলে তিন বছর ধরে তাকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। তাই শখ করে তার নাম রেখেছিলো ‘রাজ কুমার’।রাজকুমার খুব শান্ত সৃষ্ট প্রকৃতির, কাউকে কোন বিরক্ত করে না। এবার কোরবানির ঈদের জন্য অধিকতর পরিচর্যায় তাকে প্রস্তুত করা হয়েছে।
নাম তার যেমন রাজ কুমার, খাবার দাবারের তালিকাও রাজার মতোই। ডেইরি ফার্মের মালিক আবু ওবাইদ বাদল জানায়, রাজ কুমার শুধু নামে নয়, তার খাবার-দাবারও অন্যান্য পশুর চেয়ে আলাদা। গরুটির পরিচর্যা করতে আমি ছাড়াও একজন আলাদা কর্মচারী রেখেছি। উপজেলা প্রাণিসম্পদ দফতরের সার্বক্ষনিক পরামর্শক্রমে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছি।
রাজ কুর্মাকে নিয়মিত খড়, ভূষি ছাড়াও তাকে খাওয়ানো হয় কমলা, মাল্টা, চিড়া, সোয়াবিন, গুড়সহ নানা রকমের খাবার। খাওয়া বাবদ প্রতিদিন তার পেছনে খরচ হয় ১২শত টাকা থেকে দেড় হাজার টাকা। রাজ কুমার গরম সহ্য করতে পারে না। তাই তার জন্য রাখা হয় চারটি ফ্যান।
তিনি আরো বলেন, গত কোরবানির ঈদে গরুটিকে বাজারে উঠানো হয়েছিল। তখন গরুটির ওজন ছিল ২৫ মণ। আশানুরূপ দাম না পাওয়ায় গত বছর বিক্রি করিনি। এবার গরুটির ওজন হয়েছে ৩০ মণ (১২০০) কেজির চেয়ে বেশি।
এ ‘রাজ কুমারকে’ আরো এক বছর লালন পালন করতে এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। গত বছর বিক্রি করতে না পারায় এবারও বৈশ্বিক মহামারী অদৃশ্য করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। অন্তত এ কোরবানির সময় গরুটির ভালো দাম পেলেই তাকে বিক্রি করতে পারলেই লালন-পালনের পরিশ্রম স্বার্থক হবে।
চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুপন নন্দী বলেন, কৃষি চাষের পাশাপাশি গরুর ডেইরি ফার্ম করে স্বাবলম্বী হন আবু ওবাইদ বাদল। তার ফার্মে বেড়ে উঠা সবচেয়ে বড় গরু রাজকুমারকে কেদেশীয় খাবার খাইয়ে সঠিক পরিচর্যায় ও প্রাণিসম্পদ অফিসের তদারকিতে লালন-পালন করে বড় করেছেন তিনি। এই গরুটিকে নিয়মিত দেখাশোনা করা হচ্ছে। বর্তমানে এ গরুর ওজন ১২শত কেজির ওপরে। উপজেলায় এই গরুটি এখন সব থেকে বড় বলেও তিনি জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.