সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় গরুকে আছড়িয়ে হত্যা করলো বন্যহাতি

চকরিয়ায় গরুকে আছড়িয়ে হত্যা করলো বন্যহাতি

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ধান খেতে বসতঘরে আক্রমন চালিয়েছে দলছুট একটি বন্যহাতি। এসময় ঘরের আংশিক ভাংচুর করে এবং একটি গৃহপালিত গরুকে শ্যূড় দিয়ে আছড়িয়ে মেরে ফেলে। বুধবার ভোর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং ঘোনার পাড়া এলাকায় জনৈক দুলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় রিংভং বিট কাম চেকপোস্টের ফরেস্টার এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ে খাদ্যাভাবের কারণে বসতিতে হামলা চালায় বন্যহাতি। সদ্য ঘরে তোলা আমন ধান খেতে একটি দলছুট হাতি বসতঘরে হামলা চালায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছে। ওইসময় গোয়াল ঘরে থাকা প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি গরু আছড়িয়ে হত্যা করে ওই হাতি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.