
গরু চুরি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজকাকারা গ্রামে ৫’শতাধিক মানুষ গরু চুরির অভিযোগ তুলে খুকিকে গ্রেপ্তারের জন্য। এসময় এলাকাবাসি তার শাস্তি দাবি করেন। নচেৎ এলাকার গরু চুরি বন্ধ হবেনা। তিনদিনের ব্যবধানে তিনটি চোরাই গরু উদ্ধারের পর পুলিশ তদন্তে গেলে ক্ষুদ্ধ জনতা এ দাবি করেন।
এলাকাবাসি জানায়, সৌদি প্রবাসি নোমানের স্ত্রী খুকি প্রকাশ খুকি আক্তার প্রকাশ কোহিনুর মাইজকাকারায় ঘর নির্মাণ করে বসবাস শুরুর পর থেকে এলাকায় গরু চুরি বেড়ে যায়। ওই এলাকায় কোরালখালীর নবী হোসেনের শ্বশুড় বাড়ি হওয়ায় তার কাছ থেকে পরামর্শ নিয়েই খুকিসহ চার-পাঁচজন নারী-পুরুষ গরু চুরিতে জড়ায় বলে এলাকাবাসির অভিযোগ।
স্থানীয়রা জানায়, সোমবার খুকির বাড়ি থেকে উদ্ধার করা হয় বাচ্চাসহ দুটি গরু। এই গরুর সুরাজপুরের আবদুল মান্নানের বলে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক নিশ্চিত করেন। এর তিনদিন পূর্বে খুকির বাড়ি থেকে উদ্ধার হয় কাকারা ইউনিয়নের ফুলেরছড়ার ফাতেমার একটি গরু। সোমবার গরু উদ্ধারের ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নিদের্শে তদন্তে যায় এসআই দেবব্রত।
ওসি বলেন, অভিযুক্ত ও অভিযোগকারিকে সাক্ষী ও প্রমাণসহ মঙ্গলবার থানায় হাজির হতে বলা হয়েছে। চুরির ঘটনা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার করা গরু দুটি ৪নং ওয়ার্ডের চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.