কক্সবাজারের চকরিয়ায় গাঁজা সেবন করে জনউপদ্রব সৃষ্টি করায় নুরুল আলম (২৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে পৌরশহরস্থ চিরিঙ্গা শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল থেকে পুলিশ তাকে এক পুরিয়া গাঁজাসহ আটক করে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহেদুল ইসলামের কাছে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট এই সাজা দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত নুরুল আলম পৌরসভার ভাঙারমুখ এলাকার মৃত জাগের হোসেনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেওযা চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.