গ্রাম আদালতকে গ্রহণযোগ্য ও সক্রিয় করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়াতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় কক্সবাজারের চকরিয়ায় অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়া উপজেলা পরিষদ ‘মোহনায়’ স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় এ কর্মশালা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা এনজিও সমন্বয়ক মো.নোমান, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান, ইউএনডিপি’র কর্মকর্তা মি.এ মং ও ব্লাস্টের উপজেলা কর্মকর্তা মো.সায়েমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার।
কর্মশালায় অতিথিরা বলেন, গ্রাম-গঞ্জের মানুষ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতমুখি হলে এবং ওই আদালতের বিচার ব্যবস্থায় মানুষ সন্তুষ্ট হলে পুরো উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তারা আরো বলেন, গ্রাম আদালতকে গ্রহণযোগ্য ও সক্রিয় করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। তাই জনপ্রতিনিধিদেরও গ্রাম আদালত সম্পর্কে জ্ঞান অর্জনে ব্যাপক পড়াশোনার পাশাপাশি বিচার ব্যবস্থার বিভিন্ন কর্মশালায় অংশ নিতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.