সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় গ্রাম পুলিশদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চকরিয়ায় গ্রাম পুলিশদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের গ্রাম পুলিশরা অংশ গ্রহণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু ব্যাপক আকারে বিস্তার পেয়েছে। তাই ডেঙ্গু রোধে সাধারণ মানুষের পাশাপাশি গ্রাম পুলিশদেরও সচেতন হতে হবে। প্রতিটি ইউনিয়নের গ্রামে মানুষদের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম-গঞ্জের আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

এসময় ইউএনও শিবলী নোমান ১৮টি ইউনিয়নে এডিশ মশা নিধনের জন্য ৬৪টি স্প্রে মেশিন ও ওষুধ বিতরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.