সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল মাদ্রাসা ছাত্রীর প্রাণ

চকরিয়ায় ঘাতক ট্রাক কেড়ে নিল মাদ্রাসা ছাত্রীর প্রাণ

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ঘাতক ট্রাক মরিয়ম বেগম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীর প্রাণ কেড়ে নিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দরগাহ পাড়াস্থ নওশেদ আলীর মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনী ছাত্রী।

 

চিরিংগা হাইওয়ে পুলিশের এএসআই মো.হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসা যাওয়ার জন্য মহাসড়কের ইসলামনগরস্থ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মরিয়ম। এসময় চট্টগ্রামমুখি একটি ট্রাক উল্টে ওই ছাত্রীর গায়ের উপর পরে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।

 

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার ক্উাকে আটক করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.