
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সখিনা বেগম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সখিনা বেগম চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজপানখালী এলাকার কবির আহমদের স্ত্রী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তুষ্ট লাল বিশ্বাস, এএসআই খায়রুল আলম ও এএসআই জেড রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদসহ সখিনা বেগমকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.