নাশকতা চেষ্টার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি কুতুব উদ্দিন (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে বদরখালীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুতুব উদ্দিন বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমিনুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ছাত্রশিবির সভাপতি কুতুব উদ্দিন ফের নাশকতার পরিকল্পনা এটেছিলো। সে ইতিপুর্বে দায়ের হওয়া কয়েকটি নাশকতা মামলারও আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.