মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় জনতা ধাওয়া দিয়ে দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ মনজুর আলম (৪০) নামের এক ডাকাত সর্দারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খুটাখালী বহলতলী এলাকার চিংড়ি ঘের থেকে তাকে আটক করা হয়। আটক ডাকাত সর্দার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের শফিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিবাগত রাতে চিংড়ি ঘেরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল খবর পায় স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতা চিংড়ি ঘেরে ধাওয়া দিয়ে ডাকাত সর্দার মনজুর আলমকে দেশীয় তৈরী একটি লম্বা বন্দুকসহ আটক করে। জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, স্থানীয় জনতা কর্তৃক ডাকাত আটকের খবর পেয়ে এসআই আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ রাত আড়াইটার দিকে আহত অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, পরে ডাকাত সর্দার মঞ্জুরকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.