সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় জমির বিরোধের জের জানাজা পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের দা’র কোপে একই পরিবারের তিন সদস্য আহত

চকরিয়ায় জমির বিরোধের জের জানাজা পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের দা’র কোপে একই পরিবারের তিন সদস্য আহত

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

মারা যাওয়া প্রতিবেশীর জানাজা পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের দা’র কোপে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। কক্সবাজারের চকরিয়ায় কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক স্টেশনে জমির বিরোধ নিয়ে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন- উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের খিলছাদেক এলাকার মৃত ইমাম শরিফ সিকদারের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৭০) তার ভাই আবদুল জলিল (৬৫) এবং তার ছেলে মাজেদুল ইসলাম। এদের মধ্যে গুরুতর আহত আবদুল কাদের ও আবদুল জলিলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান।

আহত মাজেদুল ইসলাম বলেন, স্থানীয় মৌলভী আবদুল্লাহর জানাজা শেষে আমরা বাড়ি ফিরছিলাম। এসময় আগে থেকে ওৎপেতে থাকা সাইফুল ইসলাম, মানিক, কাশেম, মাষ্টার কাদের, আমজাদ ও জাহেদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের জখম করে পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এধরনের কোন ঘটনার খবর পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.