সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় জমির বিরোধ নিয়ে তিন সহোদরকে কুপিয়ে জখম : আটক-৪

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে তিন সহোদরকে কুপিয়ে জখম : আটক-৪

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে এক পরিবারের সদস্যদের দা-কিরিচের কুপে অন্য পরিবারের তিনভাই গুরুতর জখম হয়েছে। হামলাকারী পরিবারের বাবা ও তিন ছেলেকে আটক করেছে পুলিশ। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শারিরিক অবস্থার অবনতি ঘটায় তিন ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ দিগরপানখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী এলাকার মৃত আলী হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২২), তৌহিদুল ইসলাম (২৫) ও আয়ুবুল ইসলাম (২৮)। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- দিগরপানখালীর ওয়াহিদুর রহমানের ছেলে মাসুদুর রহমান ও মাসুদের তিন ছেলে আবদুল জলিল, আবদুল হালিম এবং আবদুল আলিম।

আহত পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার মাসুদুর রহমানের পরিবার এবং মৃত আলী হোসেনের ছেলেদের সাথে ৫৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে মাসুদুর রহমানের পরিবারের লোকজন ওই জমি দখল করতে যায়। এসময় আলী হোসেনের ছেলেরা বাঁধা দেন। এতে মাসুদুর রহমানের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বাঁধা দেয়া পরিবারের তিন সহোদর শহিদুল ইসলাম, তৌহিদুল ও আয়ুবুল ইসলামকে দা-কিচি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে তাদের পরিবার সুত্র জানায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.