সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় জমির বিরোধ নিয়ে যুবককে গলা কেটে হত্যার অভিযোগ

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে যুবককে গলা কেটে হত্যার অভিযোগ


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ফসলি জমির খেতের বিরোধ নিয়ে আয়ুব নবী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৪ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গলাকাটা অবস্থায় খেতের পার্শ্ববর্তী ড্রেনে লাশ পড়ে থাকতে দেখলে ঘটনাটি জানজানি হয়।

নিহত আয়ুব নবী উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব ভিলেজার পাড়া ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৬টার দিকে আয়ুব বাড়ির এক কিলোমিটার দূরে সবজি খেতে সার দিতে যায়। দুপুরে বাড়িতে ভাত খাওয়ার জন্য না ফেরায় তার বাবা শাহ আলম খোঁজ নিয়ে খেতে পৌঁছার পর আয়ুবকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে খেতের পার্শ্ববর্তী একটি ড্রেনে গলাকাটা লাশ দেখতে পায়। লাশের উপর লতাপাতা মুড়িয়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, একই এলাকার নেজাম উদ্দিনের সাথে আয়ুব আলীর পরিবারের খেতের চারা উপড়ানো নিয়ে এক সপ্তাহ আগে বাকবিতন্ডা হয়। এর জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, ঘটনাটি জানার পর থানা পুলিশকে খবর দেয়া হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন এ হত্যকান্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.