সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষ কিরিচের কুপে আহত যুবকের মৃত্যু

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষ কিরিচের কুপে আহত যুবকের মৃত্যু

Khon - Chakaria  Picture 13-03-2016,মুকুল কান্তি দাশ; চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের কিরিচের কুপে আহত যুবক মারা গেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ১১ মার্চ রাত ৮টার দিকে ছুরিকাঘাতে গুরতর জখম হয় জাহাঙ্গীর আলম(৩৫)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সা চলাকালে ১২ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যুবক জাহাঙ্গীর মারা যান। নিহত জাহাঙ্গীর উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহেবখান পাড়ার ওমর হামজার ছেলে।

নিহতের পিতা ওমর হামজা অভিযোগ করেন, স্থানীয় আমির হামজা গংয়ের সাথে একই এলাকার আবদু শুক্কুর গংয়ের মধ্যে জমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনারি দন ১১ মার্চ রাত ৮টার দিকে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় জাহাঙ্গীর আলম মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসলে পূর্ব শত্রুতার জেরধরে আমির হামজা গংয়ের পক্ষের লোকজন ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে ১২মার্চ রাতে তিনি মারা যান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খান বলেন, দু’পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়েছেন। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.