রাজনৈতিক ঐক্যমত থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। রাজনৈতিক ঐক্যমত থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই সামারিক বাহিনী থেকে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষামতায় আসীন হয়ে উপজেলা পরিষদ গঠনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন বলেই গ্রাম-গঞ্জের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পার্কিং মাঠে চকরিয়া-পেকুয়ার জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।
বন উজাড় ও দখল নিয়ে বিভিন্ন বক্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করলেও মন্ত্রী বন নিয়ে কোন কথায় বলেননি।
তিনি বলেছেন, আমি পানি সম্পদ মন্ত্রী থাকাবস্থায় শাহপরীর দ্বীপ থেকে মিরসরাই পর্যন্ত বাঁধ দেয়ার ব্যবস্থা করেছি। মাতামুহুরী নদীতে ভাংগন রোধে ৪’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আগামী অর্থ বছরে চকরিয়া-পেকুয়াবাসীকে বন্য থেকে রক্ষায় মাতামুহুরীর নদীর ড্রেজিং কাজ শুরু হবে। বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী আনিস ঘোষনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় মনোনয়ন পাবে মো.ইলিয়াছ এমপি।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো.নুরুল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য আসমাউল হুসনা’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কমর উদ্দিন আহমদ, কক্সবাজার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য রেহেনা বেগম রাহু প্রমুখ।
সংবর্ধনার আগে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে দেখেন। এসময় তিনি পর্যটকদের আকৃষ্ট করতে এই পার্কের উন্নয়নে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.