মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আবদুল মতিন (৫০) নামের এক সাংবাদিকসহ ৫জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে টমটম করে বাড়ি যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীরকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুল মতিন দৈনিক জনতা’র কক্সবাজার সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।
আহত সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মৌলভীরকুম এলাকায় সড়কে দাঁড়ানো একটি পিকআপ থেকে গাছ নামানো হচ্ছে। এসময় যাত্রীবাহী একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে টমটমটি উল্টে যায়।
এ ঘটনায় সাংবাদিক মতিনসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মতিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.