সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় টমটম-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : মহিলাসহ আহত-১০

চকরিয়ায় টমটম-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : মহিলাসহ আহত-১০

Accident - 10

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় টমটম ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ১০ যাত্রী আহত হয়েছে। তবে তাত্ক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর দুই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে যাত্রীবাহি একটি টমটম চিরিংগা থেকে বদরখালী যাচ্ছিল। টমটম গাড়িটি বাটাখালী ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায় এবং মহিলাসহ ১০ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন দুর্ঘটনায় পতিত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তন্মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.