মুকুল কান্তি দাশ, চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্ট এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রেবাসের চালক মোস্তাফিজুর রহমান (৩৫) নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মো. আবুল খায়েরের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট এলাকার মোহাম্মদ সাকের (৩৫), হারবাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মো. ওসমান (৩২) ও ডুলাহাজারার সুয়াজনিয়া এলাকার মো. রুবলে (৩০)। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ সাকের ও মো. ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. রুবেল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, হারবাংয়ের ইনানী রিসোর্টের সামনে বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রামগামী যাত্রীবাহি একটি মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারগামী মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে মারা যান। হাইওয়ে পুলিশ মাইক্রোবাস ও ট্রাক জব্দ করেছে । মোস্তাফিজুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.