মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সাগরে থেকে ইলিশ ধরা বন্ধে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও বদরখালী নৌ পুলিশ অভিযানে চালিয়ে গত সাত দিনে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ হাজার মিটার বিহেন্দী জাল জব্দ করেছে। এসময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ এবং এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দিয়েছেন। বদরখালী নৌ-পুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল এ তথ্য জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমানের নেতৃত্বে ১২ অক্টোবর থেকে ট্রান্সফোর্সের এ অভিযান শুরু হয়।
বদরখালী নৌ-পুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল বলেন, ট্রাস্কর্ফোসের অভিযানের শুরু ১৩ অক্টোবর একটি কাঠের নৌকাসহ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ওইদিন ৫ কেজি ইলিশ মাছসহ এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দেন।
একইভাবে ১৪ অক্টোবর অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বিহেন্দী জাল, ১৭ অক্টোবর এক হাজার মিটার কারেন্ট জাল, ১৮ অক্টোবর ২হাজার মিটার কারেন্ট জাল, এক হাজার মিটার বিহেন্দী জাল, ২৪ অক্টোবর ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ অক্টোবর ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার মিটার বিহেন্দী জাল, ২৬ অক্টোবর ৬ হাজার মিটার কারেন্ট জাল, ২৭ অক্টোবর ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২৮ অক্টোবর ৫ হাজার এবং ২৯ অক্টোবর ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত এসব জাল ট্রান্সর্ফোসের অভিযান শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.