
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের গুলিতে চিংড়িঘের পাহারাদার নুরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এসময় ডাকাতদের মারধরে চিংড়িঘের মালিক নুরুল আলম (৪০) আহত হয়। শনিবার ভোররাত তিনটার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়নের এলাকার রামপুর চিংড়ি ঘেরে ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম একই ইউনিয়নের কোরালখালী দক্ষিণ পাড়া গ্রামের ওয়াহিদুর রহমানের ছেলে।
জানা গেছে, শনিবার ভোর রাত তিনটার দিকে নুরুল আলমের মালিকানাধীন চিংড়িঘেরে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এসময় চিংড়ি ঘেরের পাহারাদার নুরুল ইসলাম বাঁধা দিলে তাকে গুলি করে ডাকাত দল। ঘটনাস্থলে প্রাণ হারায় সে। পরে ডাকাতরা ঘের মালিক নুরুল আলমকে বন্দুকের বাট দিয়ে মারধর করে গুরুতর আহত করে।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চিংড়িঘেরের সীমানা বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। মালিককে না পেয়ে পাহারাদারকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। নিহত নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, সকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযানে নামে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.