
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় তছলিমা বেগম (২৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। ধারনা করা হচ্ছে গত সোমবার দিবাগত রাতের যে কোন এক সময়ে ঘরের চালার গাছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে তছলিমা। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত তছলিমা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার আবদুল হালিমের স্ত্রী।
চকরিয়া থানার উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র দাশ জানান, নিহত তছলিমার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় রশির দাগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তছলিমার স্বামী আবদুল হালিমকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.