
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে নুর নাহার বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছে। এসময় তার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত নুর নাহার ওই এলাকার সিরাজুল হকের স্ত্রী। পরে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও গৃহনির্মাণ সামগ্রী দেয়া হয়।
বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজুল হকের ঘরে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়িতে থাকা নুর নাহারের স্বামী সিরাজুল হক দৌঁড়ে বের হতে পারলেও তার স্ত্রী নুর নাহার আগুন ধরা বেড়া ও ছাউনির নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে লাগোয়া বসতঘরগুলো রক্ষা পায়। অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যাওয়া নুর নাহারের মৃত উদ্ধার করে।
তিনি আরো বলেন, ওই ঘরে তারা স্বামী-স্ত্রী ছাড়া অন্যকোন লোক না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে অন্তত ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ চার হাজার২’শ টাকা ও গৃহনির্মাণ সামগ্রী প্রদান করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.