সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় দুটি গরু ও গাড়িসহ চোর আটক

চকরিয়ায় দুটি গরু ও গাড়িসহ চোর আটক

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় দিন দিন বেড়েই চলছে গরু চুরির ঘটনা। এবার ফাঁসিয়াখালীর পশ্চিম সিকদার পাড়া থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণ ধাওয়া করে পিকআপ ও দুটি গরুসহ এক চোরকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার ভোররাত ৩টার দিকে গোয়াল ঘর থেকে জমির উদ্দিনের দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এঘটনা ঘটে।

ফাঁসিয়াখালীর পশ্চিম সিকদার পাড়ার জমির উদ্দিন বলেন, শেষ রাতে গরুর নড়াচড়া বুঝতে পেরে ঘুম থেকে উঠে দেখি মিনি পিকআপে তোলা হয়েছে আমার দুটি গরু। এসময় চিৎকার দিলে পার্শ্ববর্তী বাসিন্দরা জড়ো হয়ে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে তিন চোর পালিয়ে গেলেও করাইয়াঘোনার আরমান নামক এক চোরকে গরু ও গাড়িসহ পাকড়াও করা হয়। ওই চোরকে গণধোলাই দিলে সে সবার সামনে স্বীকার করে তারা বিভিন্ন এলাকা থেকে ইতিপূর্বে আরো গরু চুরি করেছে। চুরি করা গরু কোরালখালীর নবী হোছন প্রকাশ নইব্যা চোরার কাছে বিক্রয় করা হয় বলে আরমান জানায়।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুব আলম বলেন, এলাকায় গরু চুরি বেড়ে গেছে। তার ওয়ার্ড থেকে চুরি করা গরু উদ্ধার ঘটনায় চোরসহ চোরের গডফাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এদিন বিকালে চোর-গরু ও গাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.