
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাবাজারের চকরিয়ায় দুটি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম গহীন অরণ্যঘেরা এলাকা থেকে দুইজন ও খুটাখালী স্টেশন থেকে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়স্থ মুচ্ছিকাটা গ্রামের মৃত মনজুর আলমের ছেলে মো. আবদুল করিম (২০), একই গ্রামের বজল আহমদের ছেলে জয়নাল আবদিন (১৯) ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড়স্থ ধর পাড়ার মৃত কবির আহমদের ছেলে জয়নাল আবেদীন (৩৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, অরণ্যঘেরা পাহাড়ী গ্রামে অবৈধ অস্ত্র নিয়ে লোকজন অবস্থান করছে খবর পেয়ে থানার একটি পুলিশ ফোর্স পূর্ণগ্রামে পাঠানো হয়। তারা অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করে।
ওসি আরো বলেন, তারা প্রাথমিক স্বীকারোক্তিতে জানায় ধর পাড়ার জয়নাল তার বাগান পাহারা দেয়ার জন্য বন্দুক দুটি দিয়েছে।এ তথ্যের ভিত্তিতে বাগান মালিককেও গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.