সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় দেবর-ভাবীসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

চকরিয়ায় দেবর-ভাবীসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়ি বিক্রয়কালে দেবর-ভাবীসহ তিনজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭’শ পিস ইয়াবা বড়ি। শুক্রবার দুপুরে পৌরশহরের ওশান সিটি মার্কেট ও মালুমঘাট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার লক্ষ্যারচরের রোজিনা আক্তার (২৭) ও তার চাচাতো দেবর আবু বক্কর (৩০)। তাদের কাছ ৬’শ পিস ইয়াবা পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া এসআই আবদুল বাতেন।

অপরদিকে ১’শ পিস ইয়াবাসহ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মোবারক হোসেন (২৫)কে আটক করেন এসআই প্রিয়লাল ঘোষ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয় হচ্ছে খবর পেয়ে মালুমসঘাট এলাকায় এসআই আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। ওইসময় ছাবের কোলিং কর্ণারের ভিতর থেকে দেবর-ভাবী বক্কর ও রোজিনাকে ইয়াবাসহ আটক করে। অন্যদিকে পৌরশহরের ওশান সিটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ মোবারককে আটক করে। এঘটনায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.