মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অদুরে মজুদ করা বালুর মহাল থেকে নিখোঁজের ৫ ঘন্টা পর নয়ন মনি (৯) নামের তৃতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা লাশটি খোঁজ পাওয়ার পর পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নয়নমনি ডুলাহাজারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বন্যাপাড়া গ্রামের মৃত জাফর আলমের মেয়ে এবং স্থানীয় পাগলীরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী।
উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম বলেন, ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বন্যাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জাফর আলমের মেয়ে নয়ন মনি শনিবার সকালে বাড়ি থেকে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। কিন্তু বিকাল ৪টার পরও বাড়ি ফিরে না আসায় পরিবার সদস্যরা তার খোঁজ শুরু করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে খুঁজতে বালুর মহালের স্তুপের উপর মৃত অবস্থায় মৃতদেহের সন্ধান পায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, মরদেহের উদ্ধারের পর তার প্রাথমিক সুরতহাল রির্পোটে বুকে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। মৃত্য রহস্য উদঘাটনে পুলিশের তত্পরতা অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.