সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় পলাতক আসামী গ্রেপ্তার

চকরিয়ায় পলাতক আসামী গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মো.মিজবাহ উদ্দিন নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার কৈয়ারবিল থেকে তাকে আটক করা হয়। আটক মো.মিজবাহ উদ্দিন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাস্টার আবুল খায়েরের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামী মিজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন,মিজবাহ উদ্দিন ২০১৮ সালের সিআর- ৪৩ ধারা (৩১২/৪০৬/৫০৬/৩২৩/৩৪) মামলার পলাতক আসামী। বৃহস্পতিবার ধৃত আসামীকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.