সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় পা পিছলে স্কুল ছাত্রীর মৃত্যু

চকরিয়ায় পা পিছলে স্কুল ছাত্রীর মৃত্যু

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির টিউবওয়েলে পা পিছলে আঘাত পেয়ে আয়েশা ছিদ্দিকা (১৫) নামের এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারার মৌলভীরচর পাড়ায় ঘটেছে এ ঘটনা।

পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম এ ঘটনাটি নিশ্চিত করেছেন। আয়েশা ছিদ্দিকা ওই ওয়ার্ডের আবদুচ ছালামের মেয়ে এবং চকরিয়া পৌরসভার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্রী।

বাবা আবদুচ ছালাম জানান, তার মেয়ে আয়েশা ছিদ্দিকা এদিন দুপুরে বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। এসময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, আমি নিজে ঘটনাস্থ পরিদর্শন করেছি। এসআই এনামুল হককে দিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.