সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে গার্মেন্টস কর্মী নিহত : আহত অর্ধশত

চকরিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে গার্মেন্টস কর্মী নিহত : আহত অর্ধশত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস উল্টে সাইফুল ইসলাম (২৬) নামের এক গামেন্টর্স কর্মী নিহত হয়েছে। এসময় নারী-পুরুষ ও শিশুসহ অর্ধশত যাত্রী আহত হয়েছে। আহতদের চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইটস্থ নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার বাসিন্দা ও নারায়নগঞ্জের একটি গার্মেন্টস কারখানার কর্মী বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম বলেন, ঢাকার নারায়নগঞ্জের আদমজী থেকে ঊর্মি গ্রুপের অর্ধশত কর্মী তাদের পরিবার নিয়ে পিকনিক করতে মঙ্গলবার রাত ৯টায় কক্সবাজারের রওয়ানা দেয়। তাদের বহনকারীর বাসটি চকরিয়ার কলেজ গেইটস্থ নলবিলা এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ওই বাসের যাত্রী সাইফুল ইসলাম নিজেকে বাঁচাতে বাস থেকে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তন্মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাইফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.