সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ায় পৌরসভা নির্বাচন : নাতীর কোলে চড়ে ১০৫ বছর বয়সি দাদী ভোট কেন্দ্রে

চকরিয়ায় পৌরসভা নির্বাচন : নাতীর কোলে চড়ে ১০৫ বছর বয়সি দাদী ভোট কেন্দ্রে

Election - Mukul 20.03.16 (news 7pic) f3 (2)

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজি পাড়ার জোহরা খাতুন। বয়স তার ১০৫। মৃত কালু মাঝির স্ত্রী ও হোসন চৌকিদারের মা হিসেবে পরিচিত। তিনি নাতী আব্বাসের কুলে চড়ে ভোট দিতে আসেন প্রদিপালয় কেন্দ্রে।

এসময় বৃদ্ধ জোহরা বলেন, অনেক বছর আগে আমার স্বামী মারা গেছে। আমার বয়স কতো জানিনা। ছেলেরা বলছে ১০৫ বছর। আমার প্রথম ছেলের বয়সও ৮৫। জীবনের শেষ সময়ে প্রার্থীদের অনুরোধে ভোট দিতে এসেছি। তাকে দেখে লাইনে দাঁড়ানো ভোটাররা উদ্যাগি হয়ে পাড়ার সর্বোচ্চ বয়সি মুরব্বিকে ভোট দিতে বুথে প্রবেশে সহায়তা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.