সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় প্রতিপক্ষের দা’য়ের কোপে নারী আহত

চকরিয়ায় প্রতিপক্ষের দা’য়ের কোপে নারী আহত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের প্রপার কাকারা এলাকায় প্রতিপক্ষের দা’য়ের কোপে ইয়াসমিন আকতার (২০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আহত ইয়াসমিন প্রপার কাকারার মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী।

স্থানীয় লোকজন বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে ইয়াসমিন আকতারের সঙ্গে স্থানীয় কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি নুরুল আমিনের ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে নুরুল আমিন পাশের বাড়ির ইয়াসমিনের ঘরে ঢুকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তাঁর হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান নুরুল আমিন।

এ প্রসঙ্গে নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নারীকে কুপিয়ে জখম করার বিষয়টি জেনেছি। তবে ওই নারী চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এখনও লিখিত অভিযোগ দেননি।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.