সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় প্রেসক্লাবের আয়োজনে নিখোঁজ সাংবাদিক ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও সামাবেশ

চকরিয়ায় প্রেসক্লাবের আয়োজনে নিখোঁজ সাংবাদিক ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও সামাবেশ

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের সিনিয়র সাংবাদিক উৎপল দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর সাংবাদিক মোবাশ্বার হাসান সিজারের সন্ধান চেয়ে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও স্বরুপ ভট্টাচার্য্য’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাব।

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় চকরিয়া পৌরশহরের সিটি সেন্টারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে চকরিয়া প্রেসক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহামুদ, প্রেসক্লাবের সিনিয়ন সহ-সভাপতি রফিক আহমদ, জসিম উদ্দিন কিশোর, সাবেক সাধারণ সম্পাদক এম.ওমর আলী, সহ-সভাপতি জহিরুল আলম সাগর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, অর্থ-সম্পাদক এ.কে.এম বেলাল উদ্দিন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হান্নান শাহ, নির্বাহী সদস্য এম.মনছুর আলম, আবুল হোছেন, মুহাম্মদ জিয়া উদ্দিন ফারুক, নুরুদোজ্জা জনি, সদস্য মাস্টার জাহেদ, জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইদী আকবর ফয়সাল প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। আমরা নিখোঁজ সাংবাদিকদের অক্ষত অবস্থায় ফিরে পেতে চায়।

বক্তারা আরো বলেন, সাংবাদিকদের নিখোঁজের জন্য আমাদেরকে মানববন্ধন করতে হবে এটা আমরা চিন্তা করিনি। তাই সকল সাংবাদিককে আহ্বান করবো, সাংবাদিক সমাজকে রাজপথে নামতে হবে। সাংবাদিক সমাজ রাজপথ ছাড়ার কারণে আজ সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে। সাংবাদিকের গাড়িবহরে হামলা হচ্ছে, সাংবাদিক খুন হচ্ছে। সংবাদপত্র বন্ধ হয়ে যাচ্ছে। সরকার যদি সংবাদ মাধ্যমকে স্বাধীন বলে তাহলে সকল সাংবাদিকদের স্বাধীনতা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.