সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বজ্রপাতে গৃহবধু নিহত

চকরিয়ায় বজ্রপাতে গৃহবধু নিহত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে হুমায়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রং মহল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধু হুমায়ারা বেগম ওই এলাকার জামাল উদ্দিন প্রকাশ সোনা মিয়ার স্ত্রী। নিহত হুমায়ারা চার সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হুমায়ারা বেগম শুক্রবার বিকালে গৃহপালিত গরুর জন্য বিলে ঘাস কাটতে যায়। এসময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে হুমায়ারা বেগম ঘটনাস্থলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইদারনাশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম লেদু জানান, বজ্রপাতে নিহত হুমায়ারা বেগম সম্পর্কে আমার চাচী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.