
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বৃষ্টির সাথে উপুর্যপরি বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে মহিলাসহ দুইজন মারা গেছে। আহত হয়েছে মহিলাসহ আরো তিনজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর ও পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকার নুর আহমদ প্রকাশ ঠান্ডুর ছেলে নুরুল আবছার (৩৫)। সে পেশায় মাছ ব্যবসায়ী এবং পাগলির বিল ৮নং ওয়ার্ডের রাম হরি মল্লিকের স্ত্রী শেলি মল্লিক (৪০)।
এছাড়া ৬নং ওয়ার্ডেও বালুরচর এলাকায় আবদুল জলিলের ছেলে ওসমান গণি (৪০), ২নং ওয়ার্ডেও কাটাখালী গ্রামের আব্দুল্লাহর ছেলে সাহাবউদ্দিন (৩০) ও চকরিয়া-লামা সীমান্তবর্তী ফকিরাখোলা গ্রামের মোহাম্মদ জুবাইয়ের আহমদেও স্ত্রী খুরশিদা বেগম (৩৭) বজ্রপাতে গুরুত্বর হয়েছে। তাদের মধ্যে সাহাবউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপর দুইজনকে ডুলাহাজারার প্রাইভেট ডাক্তারের কাছে চিকিৎসাধীন দেয়া হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো.নুরুল আমিন হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বৃষ্টিপাত ও সাথে বজ্রপাত হচ্ছিল। এসময় মাছ ব্যবসাী নুরুল আবছার মাছ কিনতে বালুরচর ঘাটে অবস্থান করছিলো। এতে বজ্রপাত তার শরীরে লাগলে আবছার ঘটনাস্থলে মারা যায়। একইসময় পাগলির বিল এলাকায় শেলি মল্লিক গরু আনতে বিলে যাচ্ছিল। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। এসময় বজ্রপাতে মহিলাসহ আরো তিনজন আহত হয়। তন্মধ্যে আহত সাহাবউদ্দিনের অবস্থা সংকটাপন্ন।
চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) কাজী মো.মতিউল ইসলাম বলেন, বজ্রপাতের হতাহতের ঘটনাটি তার বার্তার মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিশ্চিত হয়েছি বজ্রপাতে দুইজন মারা গেছে। গুরুতর আহত হয়েছে তিনজন। বজ্রপাতে নিহত ও আহতদের সরকারিভাবে অনুদান দেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.