সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বন্য হাতির আক্রমণে যুবক নিহত

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে যুবক নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ধান খেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে শাহ আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ভেন্ডারিয়ার ডেবা এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহ আলম হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ভেন্ডারিয়ার ডেবা এলাকার নুরুল কাদের প্রকাশ বাদশার বাপের ছেলে।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিরানুল ইসলাম বলেন, সোমবার রাতে ভেন্ডারিয়ার ডেবা এলাকায় ধান খেতে ধান পাহারা দিচ্ছিল শাহ আলম। এসময় একদল বন্য হাতি ধান খেতে হানা দেয়। শাহ আলম বন্য হাতি তাড়াতে গেলে একটি বন্য হাতি আঁছড়িয়ে তাকে হত্যা করে।

তিনি আরো বলেন, শাহ আলমের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.