
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার চকরিয়া উপজেলা আওয়ালীগ পৌরশহরের সিস্টেম কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য নিবেদন, র্যালী, আলোচনাসভা ও কেক কাটেন।
এদিন সকালে চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের নেতৃত্বে একটি র্যালী চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিস্টেম কমপ্লেক্সস্থ পূর্ব নির্ধারিত আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কমর উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা এএসএম আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মারুফ, সাধারণ সম্পাদক আতিক হাসান সজিব প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.