মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১টি বালি ভর্তি ট্রাক জব্দ ছাড়াও ২ শ্রমিককে আটক করেছে। সোমবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব-উল-করিমের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। এসময় অবৈধভাবে রাস্তায় বালি রাখা এবং রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বালি লোড করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
চকরিয়া উপজেলা সহকারী কমিশন অফিসের নাজির তপন কান্তি পাল জানান, সোমবার দুপুরে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বালি লোড করার অপরাধে একটি ট্রাক জব্দ ও ২ শ্রমিককে আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেখা নিয়ে ট্রাকসহ শ্রমিকদের ছেড়ে দেয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.