সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকার জরিমানা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকার জরিমানা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় চকরিয়া পৌরশহরের বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনসহ নানা অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার পরিবেশনে অভিযোগে পৌরশহরের পৌর বাস টার্মিনাল এলাকাসহ শহরের বেশ কয়েকটি খাবারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.