সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শোক দিবসের অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শোক দিবসের অনুষ্ঠান সম্পন্ন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি দারিদ্রমুক্ত-ক্ষুধামুক্ত ও অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তিনি আমাদের স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিয়ে গেলেও ঘাতকচক্ররা ১৫ আগষ্ট কালোরাতে বুলেটের আঘাতে তার স্বপ্নকে ধুলিসাত করে দেয়। কিন্তু সেদিন বেঁচে যাওয়া তার দুই কন্যা শেখ রেহানা ও শেখ হাসিনা পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে আসে।

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ দেশে পরিণত হয়েছে। বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। তাই আমাদের পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশকে একটি আর্দশিক সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে।

বুধবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় বক্তরা এসব কথা বলেন।

এদিন চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসন চত্বর থেকে এক শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মোহনা মিলনায়তনে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

এতে বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

অনুষ্টানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে আলোচনাসভা শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.