সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

চকরিয়ায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারার মেধাকচ্ছপিয়া এলাকা থেকে মো.জুয়েল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত যুবক চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডস্থ উত্তর বিণামারা এলাকার মোক্তার আহমদের ছেলে। শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো.আলমগীর হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় লাশের পরিচয় না পাওয়ায় ফেসবুকে তার ছবিসহ স্ট্যাটাস দেয়া হয়। ফেসবুকে ছবি দেখে শনিবার সকালে তার স্বজনরা ফাঁড়িতে এসে লাশটি জুয়েলের বলে জানায়। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আত্মীয়দের বরাত দিয়ে ওসি আরো বলেন, মৃত জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মাঝে রাতে বাড়ি থেকে বের হয়ে যেতো। গত তিনদিন আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। উদ্ধার হওয়া মরদেহের আকৃতি ও অবস্থান দেখে ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ির চাপায় যুবক জুয়েল নিহত হয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.