
ফাইল ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, নগদ ৬১ হাজার ৫’শ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে চকরিয়া পৌরশহরের বিমান বন্দর সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার বাদল দাশের মেয়ে কণা দাশ (৩৯), চকরিয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডের হিরু চৌধুরীর স্ত্রী রীণা চৌধুরী (৪২) ও পৌরশহরের ৪নং ওয়ার্ডের ছৈয়দুর রহমানের ছেলে মো.হানিফ (৪০)।
ঘটনার সত্যতা স্বীকার করে র্যাব-৭ কক্সবাজারের পুলিশ পরিদর্শক মো.জহিরুল ইসলাম ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কক্সবাজারের একটি টিম অভিযান চালিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, গাঁজা বিক্রির ৬১ হাজার ৫’শ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করেছি।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আমি বাদি হয়ে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.