মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের ৪৮ ঘন্টা পর হেফজখানার শিশু ছাত্রকে (১২) জনতার সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক যুবককে আটক করা হয়। আটক যুবক কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পোকখালী এলাকার আবদুল আজিজের ছেলে। অপহৃত ছাত্রকে একটি আবাসিক হোটেলে জিম্মি রেখে বলাত্কার করা হয় বলে উদ্ধার হওয়া ছাত্র পুলিশকে জানায়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অপহরণ হওয়া শিশু ছাত্রকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে মালুমঘাট বাজার থেকে উদ্ধার করা হয়। উক্ত ছাত্র উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর ভিলেজার পাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ও মাঝেরফাঁড়ি হেফজখানার ছাত্র।
নির্যাতিত ছাত্র বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সুরাজপুর মিফতাহুল কোরান নুরানী মাদ্রাসার বার্ষিক সভা চলছিল। সভা থেকে মাদ্রাসায় আসার পথে সুরাজপুর ব্রীজ এলাকায় পৌছলে পূর্ব থেকে ওঁতপেতে মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আমার মুখ চেপে ধরে আমাকে গাড়িতে তুলে মালুমঘাট নিয়ে যায়। পরে মালুমঘাট বাজারে নজরুল বোর্ডিংয়ে রুমে তালা মেরে আমাকে আটকে রাখে। দুইদিন ধরে আমাকে কোন ধরনের খাবার খেতে দেয়া হয়নি। রাতে ও দিনে আমাকে সে অনেকবার বলাত্কার করে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে আমাকে নাস্তা করার জন্য বোর্ডিংয়ের নিচে হোটেলে নিয়ে যায়। এসময় আটকিয়ে রাখার ঘটনাটি কৌশলে হোটেলে থাকা লোকজনকে খুলে বললে তারা অপহরণকারী আবু বক্করকে আটকে রাখে। পরে পুলিশে খবর দেয়।
চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশুর পিতা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলে সভায় যাওয়ার পর মাদ্রাসা ও ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করি। এতেও সন্ধান না পেয়ে ঘটনাটি এলাকার জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান বলেন, ছেলেকে অপহরণ ও বলাত্কারের অভিযোগে বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.