অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের লাল মিয়ার দোকান এলাকায় বসতঘর হারা ২০ পরিবারের শতাধিক সদস্য মানববন্ধন করেছে। শুক্রবার দুুপুর ২টার দিকে মানববন্ধর পরবর্তী সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-আশ্রয়হীন হয়ে পড়া পরিবার সদস্যদের পক্ষে আহমদ হোসেন, আমির হোসেন, এলমুন্নাহার, আবদুর রশিদ, জনুয়ারা বেগম, আছিয়া খাতুন, মোরশেদা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আবদু সালামের পুত্র আবদুল মান্নান ও আবুল কালামের পুত্র ইমাম হোসেনের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রতিরাতে গুলি ছুড়ে ভয়-ভীতি দেখানো হচ্ছে। প্রশাসন তদন্ত করলে এর সত্যতা পাবে। আমরা অবৈধ অস্ত্র উদ্ধার পূর্বক যথাযথ পদক্ষে নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বক্তারা বলেন, ভিটেহীন হয়ে ৫০ বছর ধরে পাহাড়ি এলাকায় বসবাস করছি। কামাল হোসেন, জামাল মাষ্টার, মহিউদ্দিন, মোরশেদ, অলি আহমদ, ফজল করিম, ইমাম হোছেন, রুহুল কাদেরের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় গত এক বছরে ২০টি বসতঘর তাঁরা আগুন লাগিয়ে ও সন্ত্রাসী হামলা করে ভেঙে দিয়েছে। প্রতিরাতে এলোপাতাড়ি গুলি ছুঁড়ার কারণে সেখানে আর বসবাস করা যাচ্ছে না। পুলিশকে খবর দিলেও পুলিশ আসে না। এখন আমরা ২০ পরিবারের শতাধিক সদস্য সড়কের পাশে পলিথিন মুড়িয়ে কোন রকম বসবাস করছি। অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বসতঘরে ফিরে যেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.