সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মাদক মামলায় ছয়মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ রাসেল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরশহরের রওশন মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রাসেল চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নুরুল আলম প্রকাশ নুরু ড্রাইভারের ছেলে।

চকরিয়া থানার এসআই কাউছার উদ্দিন চৌধুরী ও এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবক রাসেলের বিরুদ্ধে মাদক মামলায় আদালতের ছয়মাসের সাজা পরোয়ানা রয়েছে। তাকে জেল হাজতে পাঠনো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.