
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
‘সামাজিক সম্প্রীতি ও তরুণদের ভূমিকা’ নিয়ে ইলমা’র তরুণ আলো কক্সবাজারের চকরিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে। বুধবার বিকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুলের সভাপতিত্বে ও এনজিও সমন্বয়কারী মো.নোমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
ইলমার তরুণ আলোর বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী।
এতে চার সম্প্রদায়ের চারজন প্রতিনিধি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং অসাম্প্রদায়িক ও সহনশীল সমাজ গঠনে করণীয় নিয়ে বিষদ ব্যাখ্যা করেন কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ রুহুল কুদ্দুস আনোয়ারী, চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া ভুবেনম্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রক্ষচারী, জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু ও মেমোরিয়াল ব্যাপ্টিষ্ট চার্চের সিনিয়র পালক মি.থিউফিল হক ও তরুণ আলো ইলমার প্রজেক্ট ম্যানেজার ফোরকান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়ার সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মুকুল কান্তি দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সভাপতি নারায়ন কান্তি দাশ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.