
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
‘নিরাপদে গাড়ী চালাই-নিজে বাঁচি-অন্যকে বাঁচাই’ এ স্লোগান সম্বলিত নানা ধরনের স্টিকার লিফলেট বিতরণ করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। সড়ক নিরাপদে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের প্রচারণার অংশ হিসেবে ১৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে চকরিয়া পৌরশহরে লিফলেট বিতরণ ছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয় লেখা একটি বিলবোর্ড টাঙ্গানো হয়েছে মাতামুহুরী সেতুর নিকটে।
অতিসম্প্রতি চকরিয়ায় পরপর দুইদিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ ১১ জন নিহত হয়। এরপর থেকেই নানা সংগঠন তৎপর হয়ে উঠে নিরাপদ সড়কের দাবীতে। থেমে নেই প্রশাসনও। জেলা প্রশাসন উদ্যোগ নেয় বিভিন্ন পরিবহনের মালিক শ্রমিক ছাড়াও যাত্রী পথচারীদের নিরাপদ সড়ক নিয়ে সচেতনতা বাড়াতে।
তারই অংশ হিসেবে সোমবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে চকরিয়া পৌরশহরে প্রচারপত্র বিলি করা হয়। এসময় সাথে ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।
এই সচেতনতামূলক প্রচারণায় একাত্মতা প্রকাশ করে অংশ নেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এমআর মাহামুদ, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি এসএম হানিফ, যুগ্ম সম্পাদক মুকুল কান্তি দাশ, নির্বাহী সদস্য জিয়াউদ্দিন ফারুক, পৌরসচিব মাসউদ মোর্শেদ, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো.রেজাউল করিম, কাউন্সিলর মুজিবুল হক মুজিব, নজরুল ইসলাম, ভূমি অফিসের সহকারী তপন কান্তি পালসহ চকরিয়া উপজেলার স্কাউট দলের সদস্যরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.