
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইয়াবা ও প্রাইভেট মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩’শ ৪২পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের বানিয়াছড়া থেকে গাড়িসহ তাদের আটক করা হয়। এদিন সন্ধ্যায় হাইওয়ে পুলিশের এসআই সুমন পাটোয়ারি বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার পাংশা উপজেলার পত্নীতলা এলাকার অহিদ মন্ডলের ছেলে ও গাড়ির চালক অহিদুল ইসলাম প্রকাশ ওহিদুল (২৮) ও একই এলাকার আফজাল হোসেনের ছেলে আখতারুল ইসলাম (৩৬)।
চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম বলেন, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের এসআই সুমন পাটোয়ারির নেতৃত্বে একদল পুলিশ বানিয়াছড়া এলাকায় চেকপোস্ট বসায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি প্রাইভেট মাইক্রোবাস (নোয়া) গাড়িতে তল্লাশি চালালে গাড়ির টুলবক্সের ভিতর থেকে ৩’শ ৪২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, এঘটনায় এসআই সুমন পাটোয়ারি বাদি হয়ে রবিবার সন্ধ্যায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.