মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১০টি জিআর ও সিআর মামলার পলাতক আসামী মোহাম্মদ কামাল উদ্দিন (৪২) কে গ্রেপ্তার করেছে। রবিবার ভোররাতে খুটাখালীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা কামাল ওই এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, চুরি-ছিনতাই-ডাকাতি-বনসহ বিভিন্ন অপরাধের ১০টি জিআর ও সিআর মামলার আসামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার মধ্যরাতে গোপন সুত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। ধৃত কামালকে রবিবার দুপুরে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.