আগষ্ট মাস বাঙ্গালী জাতির জন্য কলংকিত ও বেদনাদায়ক মাস

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আলম বলেছেন, আগষ্ট মাস বাঙ্গালী জাতির জন্য কলঙ্গিত ও বেদনাদায়ক মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা বাংলার শ্রেষ্ট সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্ব-পরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করেছিল। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগষ্ট ঘাতকদের উত্তরসুরী বিএনপি-জামায়াত বুলেট ছুড়ে তারই কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের আত্মত্যাগে সেদিন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাতকরা। তাই আওয়ামীলীগের নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।
সোমবার সকালে ‘২১ শে আগষ্ট’ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়সন্থ রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনাসভা ও কাঙ্গালী ভোজ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বার শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম, এম .আর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.শওকত ওসমান, সাংবাদিক মিজবাউল হক, যুগ্ম-সাধারন সম্পাদক শাহ নেওয়াজ তালুকদার, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর্রুল আবছারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
পরে ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টারে গরীব-দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.