সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ২৪ ঘন্টায় তিনজনসহ ১৪দিনে ১২জন সড়ক দুর্ঘটনায় নিহত

চকরিয়ায় ২৪ ঘন্টায় তিনজনসহ ১৪দিনে ১২জন সড়ক দুর্ঘটনায় নিহত

স্কুল থেকে বড় মেয়েকে আনতে গিয়ে লরির চাপায় ছোট ছেলে নিহত ; সংজ্ঞাহীন মা হাসপাতালে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মালবাহী লরির ধাক্কায় শিক্ষক দম্পতির ৫ বছর বয়সী শিশু নুর মোহাম্মদ তাকবীর প্রাণ হারিয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের চকরিয়া থানার অদূরে এ দুর্ঘটনা ঘটে। উপস্থিত জনতা চালককে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। এনিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৪ ঘন্টায় তিনজন নিহত হয়েছেন চকরিয়ায়।

নিহতের পরিবার সুত্র জানায়, ডুলাহাজার বাংলা বিভাগের প্রভাষক ছৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কাউসার জান্নাত।

তাদের বড় মেয়ে নূরে নাজাত দিবা বর্ণমালা একাডেমির ৫ম শ্রেণীতে পড়ে। বুধবার বিকালে মা কাউসার জান্নাত ছোট ছেলে তাকবীরকে নিয়ে একটি ইজিবাইকে করে মেয়েকে স্কুল থেকে নিতে যাচ্ছিল। স্কুলের নিকটে পৌছে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় শিশু তাকবীর। মায়ের হাত থেকে ফসকে যাওয়া ছেলের মৃত্যুর দৃশ্য দেখে মা কাউছার জ্ঞান হারিয়ে সড়কে পড়ে আহত হয়।

শিশুর মরদেহ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চকরিয়ার একটি প্রাইভেট হাসপাতালে ছিল। মাকে ও ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।

এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাইতং সড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় ৫ বছর বয়সী শিশু উম্মে হাবিবা নিহত হয়।ওই শিশু ইউনিসেফের পাঠদান শিক্ষাকন্দ্রের ১ম শ্রেণীর শিক্ষার্থী।

অপরদিকে ৮ মার্চ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাধে ধাক্কা লেগে আহত হওয়া বাসযাত্রী মিকলঘাট এলাকার ছৈয়দ আলম (৭০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় একই দিন। এনিয়ে গত ১৪ দিনে চকরিয়ায় শিশুসহ ১৪জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.